দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা নির্ধারিত খাতের বাইরে খরচ না করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ খাত পরিবর্তন করে ব্যয় না করার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাতেই ব্যয়ের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়।
/অ